আওয়ামী লীগের দাপটে প্রবাসীর জায়গা দখল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৪ মুনতাসির রেজা।।ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলা গুনিয়াউক ইউনিয়ন গুটমা গ্রামের মোঃ জিলু মিয়া তার ৩ শতক জায়গা আওয়ামী লীগের দাপটে চাচা ভাই জোর করে দখল করে রাখছে বলে চাচাতো ভাই সহ স্থানীয় কিছু আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে জোরপূর্বক দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের! জায়গায় দলিল সূত্রে মালিক মোঃ জিলু মিয়া তিনি বলেন আমরা ৪ ভাই ১ বোন আমাদের একই ঘরে ৪টি বিবাহিত পরিবার থাকতে কষ্ট হচ্ছে, আমি আমার জায়গায় দখল নিতে গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা আমায় মারধর করে এবং আহত অবস্থায় আমি দীর্ঘ দিন ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে ভর্তি ছিলাম, আমার সঠিক কাগজ পত্র থাকার পরও আমি জায়গায় দখল দিতে পারছি না গ্রামের কিছু প্রভাবশালী সরদারদের জন্য,আমি স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান কাছে গিয়েও এটার কোনো সমাধান পায় নাই, নাসিরনগর থানায় আমি অভিযোগ দিলে ওনারা বলেন কোর্টে মামলা করার কথা জানায় এবং আমি মামলা করে পর পর তিনবারই মামলার রায় আমার পক্ষে আসে!পরবর্তী সময়ে আমি জায়গা দখল করতে গেলে আমায় প্রাননাশের হুমকি ও দেয়, এবং আমি প্রবাসে চলে যাওয়ার পর আমার পরিবারের উপর বিভিন্ন হুমকি আসতে শুরু হয়!জিলু মিয়া কাছে আরো জানতে চাইলে তিনি বলেন, তার চাচা ভাই নকল দলিল করে জায়গা দখল করে রাখছে দীর্ঘ অনেক বছর যাবত, ২০১৭ সালে আমি বাসস্থান নির্মাণ করার জন্য জায়গা দখল দেওয়ার চেষ্টা করলে এমান খাঁ ও লাল খাঁ আমায় বিভিন্ন ভাবে নির্যাতন করে! SHARES সারা বাংলা বিষয়: