গুরুদাসপুর উপজেলা ৩ নং খুবজীপুর ইউনিয়ন পরিষদের ২৪ ও ২৫ অর্থ বছরের টি সি বির পণ্য বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৫ এস এম পারভেজ তালুকদার ।। আজ ৮/১/২৫ ইং বুধবার সকালে ৩ নং খুবজীপুর ইউনিয়ন পরিষদের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় টি সি বির পণ্য মোট ১১৩০ জন কে বিতরণ করা হয়। উক্ত বিতরণ শুভ উদ্বোধন করেন মোঃ মনিরুল ইসলাম দোলন, চেয়ারম্যান খুবজীপুর ইউনিয়ন পরিষদ, এসময় উপস্থিত ছিলেন অত্র পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজহারুল ইসলাম, গুরুদাসপুর উপজেলার ট্যাগ অফিসার, এবং ইউনিয়ন পরিষদ ইউপির সদস্য, মোঃ আব্দুল মজিদ,ও মোঃ সামসুল হক, এসময় সকল সুবিধাভোগী কার্ড প্রাপ্ত সাধারণ মানুষের মাঝে ৫ কেজি চাউল ও ২ কেজি করে ডাল বিতরণ করা হয়। সাধারণ সুবিধাভোগী মানুষ দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্ব গতির সময় সময় টি সি বির পণ্য পেয়ে অনেক খুশি বলে জানান। চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন বলেন। আগামী রমজান মাসে পৃথিবীর ফ্যামিলি প্যাকেজ নাম সংশোধন এবং সাধারণ মানুষের হাতের কাছে যেন এই পৃথিবীর পণ্যগুলো সঠিক ভাবে বিগত বছরগুলোর নেয় আমার বন্টন করেছি ঠিক তেমনি মাহে রমজান কে সামনে রেখে ডাল, চাল, চিনি, এবং তেল, আশা করি সাধারণ সুবিধাবী মানুষের হাতে তুলে দিতে পারব । SHARES সারা বাংলা বিষয়: