শ্যামনগরে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪ পিচ দেশীয় অস্ত্র উদ্ধার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫
মোঃ আরিফুজ্জামান আরিফ। ।   সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল  আনুমানিক বেলা ১১: ৩০ মিনিটে  সময় নকিপুর গ্রামের ছাবের মিস্তির বাড়ির লাগোয়া জোবায়ের হোসেন এর পরিত্যক্ত পুকুর থেকে ১টি বস্তার মধ্যে রাখা ৩৪পিচ কাঠের বাট সহ ২ ফুট লম্বা দেশিও অস্ত্র হাসুয়া উদ্ধার করেছে। এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, পরিত্যক্ত অবস্থায় হাসুয়া উদ্ধার হয়েছে, এ বিষয তথ্য অনুসন্ধান চলছে , অনুসন্ধান পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।