রংপুরের মিঠাপুকুরে নাগরিক প্লাটফোরাম গঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫ রাখি গোপাল।। সোমবার (২৩ জুন) রংপুরের মিঠাপুকরের ফাতেমা রিডিংরুমে নাগরিক প্লাটফোরাম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ডেমক্রসিওয়াচ এর ‘জেন্ডারসমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) ’বিষয়ক প্রকল্পের অংশ হিসাবে জিএফএ ‘র কারিগরি সহায়তায় প্রকল্পটি রংপুরের রংপুর সদর,মিঠাপুকুর, গংঙ্গাচড়া ও বদরগঞ্জে বাস্তবায়িত হচ্ছে। মিঠাপুকুরে নাগরিক প্লাটফোরামের আহবায়ক মোতাব্বের ইসলাম টমাস এর সভাপতিত্বে ও -প্রদীপ কুমার গোস্বামীর এর সঞ্চালনায় সভায় মিঠাপুকুরে নাগরিক প্লাটফোরাম গঠন ও পরিচালন নির্দেশিকার উপর আলোচনা করেন ডেমক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের জেলা কর্মসূচি সমন্বয়কারী শামীমা আক্তার ও সিনিয়র কর্মসূচী কর্মকর্তা রাখী গোপাল দেবনাথ। শামীমা আক্তার বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহিংসতা মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দপূর্ণ সহাবস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করাই হলো নাগরিক প্লাটফোরাম গঠনের মূল উদ্দেশ্য। কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বাস্তবায়নের লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান ডেমক্রসিওয়াচের রাখী গোপাল দেবনাথ। সভায় আরো উপস্থিত ছিলেন ডেমক্রেসিওয়াচের ফেসিং প্রকল্পের এমএনই কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান তালুকদার,মিঠাপুকুর দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাব্বের ইসলাম টমাস,সাবেক সহকারী অধ্যাপক ঋষিকেশ সরকার,সাংবাদিক প্রদীপ কুমার গোস্বামী,প্রভাষক গোলাম কবির,মানবাধিকার কর্মী আশিকুর রহমান মন্ডল, ইউপি সদস্য লাভলী বেগম,ইউপি সদস্য লাভলী বেগম সহ সুশীল সমাজের প্রতিনিধিগন। উপস্থিত সবাই তাদের এলাকায় ইতিবাচক সৌহার্দপূর্ণ সহাবস্থান সৃষ্টি এবং নারীর প্রতি সহিংসতা প্রশমনে ঐক্যবদ্ধভাবে কাজ করার পক্ষে মত প্রকাশ করেন এবং আগামীতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১৫ সদস্যবিশিষ্ট কমিটির আহবায়ক করা হয় মোতাব্বের ইসলাম টমাস ও যুগ্ন আহবায়ক করা হয় মোসাম্মৎ পিয়ারি বেগম। SHARES সারা বাংলা বিষয়: