সংখানুপাতিক (PR) পদ্ধতি নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার এর দাবিতে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার গণ সমাবেশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

‎মোঃ মাহাদী হাসান ।।
‎আজ শনিবার সকাল ১০ ঘটিকায়, সংখানুপাতিক (PR) পদ্ধতি নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার  এর দাবিতে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার গণ সমাবেশ ও গন মিছিল অনুষ্ঠিত হয়।
‎বক্তারা বলেন আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদের পুনর্বাসন হবে বলে তারা মন্তব্য করেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না দেওয়ার কথা বলেন।
‎অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা ১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (পীর সাহেব বরগুনা),সভাপতিত্ব করেন,ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি, বরগুনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী,  মুফতি মিজানুর রহমান কাসেমী সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাওলানা আব্দুস শাকুর, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা।
‎সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়।