কেন্দুয়ায় কিশোরীর আত্মহত্যা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
কোহিনূর আলম।।
নেত্রকোণার কেন্দুয়ায় অন্তরা (১৩) নামে এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় ১৪নং  মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের শ্বৌপাড়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে ।
জানা গেছে, অন্তরার বাবার নাম মো. গেনু মিয়া । তাঁর বসতঘরের ধন্যার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে ।
নিহতের বাবা গেনু মিয়া কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ বরাবর এক লিখিত বক্তব্যে জানান, আমার মেয়ে অন্তরা (১৩)  ভারসাম্যহীন ছিলো । সে মানুষের সাথে কথা বলতো কম ।
স্থানীয় ইউপি সদস্য মোসাঃ পারভীন আক্তার মুঠোফোনে জানান, গেনু মিয়া খুব সহজ সরল ও বোকাসোকা মানুষ । তাঁর ছেলে-মেয়েরাও ভীষণ বোকাসোকা । বলা যায় যে, পারিবারিকভাবেই প্রায় তাঁরা সবাই কিছুটা মানসিক ভারসাম্যহীন ।
এ বিষয়ে কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের এসআই    মো. বাবুল মিয়া মুঠোফোনে জানান, পরিবারের লোকজন ও প্রতিবেশীদের ভাষ্যমতে নিহত অন্তরা মানসিক ভারসাম্যহীন ছিলেন । তাই মৃতদেহ তার পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে ।