সিরাজগঞ্জের এনায়েতপুরে জামায়াতের সিরাত মাহফিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
এইচ এম হক চৌহালী।। 
সিরাজগঞ্জের এনায়েতপুরে থানার স্থল ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে তেঘুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মাহফিলে সভাপতিত্ব করেন মাওঃ স্থল ইউনিয়ন সভাপতি লিয়াকত আলী। সঞ্চালনা করেন সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস আলম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম।
তিনি বলেন; জামায়াত মানবতা, দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী সেই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। রাষ্ট্র নায়ক রাসুল (সা.) এর পরিচালিত রাষ্ট্রই মানবতার কল্যাণ রাষ্ট্র ব্যাবস্থা: জামায়াত সেই কল্যাণ রাষ্ট্রই কায়েম করতে কাজ করে যাচ্ছে।
এসময় বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা আমীর ডাঃ মাওঃ সেলিম রেজা, বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উর-নবী সরকার, এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোফাজ্জল হোসাইন, বেলকুচি উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্থল ইউনিয়ন সভাপতি মাওঃ মাইদুল ইসলাম, জামায়াত নেতা মাওঃ আব্দুর রাজ্জাক, মাওঃ আমীর হামজা, অধ্যাপক মাওঃ আব্দুল হক, মাও আইয়ুব আলী, রফিকুল ইসলাম, আরমান আলী ও রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।