হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এ পুলিশ সুপার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম।। গতকাল বুধবার( ১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখ) সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবিগঞ্জ জেলার বিভিন্ন পুজামন্ডপ ও মন্দির পরিদর্শন করেন পুলিশ সুপার হবিগঞ্জ । এসময় মন্দির কমিটি ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সনাতনী ধর্মাবলম্বীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার নির্ভিগ্নে পুজা উদযাপন করতে জেলা জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে আস্বস্ত করেন।যে কোন সময়, যে কোন সমস্যায় পুলিশ সকলের পাশে থাকবে বলে আশ্বাস দেন।সকল ধর্ম, জাতি,, সবাই পুলিশের উত্তম সেবায় বলে প্রত্যয় ব্যক্ত করেন।সবাই কে পুলিশের পাশে থেকে পুলিশ কে সহযোগিতার আহবান জানান। SHARES সারা বাংলা বিষয়: