কেন্দুয়ার মো. আব্দুর রহমান খান (পিপিএম) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অব:) হলে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
কোহিনূর আলম।।
নেত্রকোণার কেন্দুয়ার মো. আব্দুর রহমান খান (পিপিএম) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অব:) হিসেবে পদোন্নতি পেয়েছেন ।
গত সোমবার (১৫ সেপ্টেম্বর) ভূতাপেক্ষভাবে বর্তমান সরকার কর্তৃক এ পদে পদোন্নতি পান বলে নিশ্চিত করেন  তিনি ।
মো. আব্দুর রহমান খান (পিপিএম) ১৯৮৬ সালে অষ্টম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে যোগদান করেন । ২০০০ সালে এসপি পদে পদোন্নতি পান তিনি । টানা বিশ (২০) বৎসর পুলিশ সুপার হিসেবে চাকরি করেন । বর্তমানে ঢাকার উত্তরায় বসবাস করছেন তিনি ।
তাঁর জন্মস্থান নেত্রকোণার কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নের ভূঁইয়ার বাজার সংলগ্ন আঙ্গারুয়া গ্রামে । বাবা মৃত তোফাজ্জল হোসেন খান, মাতা মৃত সৈয়দা আয়েশা খানম ।
মো. আব্দুর রহমান খান (পিপিএম) এরঁ সাথে মুঠোফোন ও ফেইসবুক মেসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি জানান, বিগত আওয়ামী লীগ সরকার শাসনামলে পদোন্নতি দেয়া হয় নি আমাকে । গত ১৫ সেপ্টেম্বর ভূতাপেক্ষভাবে বর্তমান সরকার এ পদোন্নতি দিয়েছেন ।
এ বিষয়ে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান বলেন, মো. আব্দুর রহমান খান (পিপিএম) কেন্দুয়া তথা বাংলাদেশ পুলিশ বিভাগের গর্ব । কেন্দুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই ।
প্রসঙ্গত সাধারণত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে যাঁরা পূর্বের পদোন্নতি বঞ্চনার শিকার হয়েছেন, তাঁদের জন্য এই ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয় । সরকারি কর্মকর্তা, যারা দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট পদে আটকে ছিলেন বা তাদের প্রাপ্য পদোন্নতি হয়নি, তাঁরা এই ধরনের পদোন্নতির জন্য আবেদন করে থাকেন ।