চাটখিলে বৃদ্ধকে মারধর করে জখম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৫
মোঃ হানিফ ।।
নোয়াখালী চাটখিল উপজেলার  হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জমাদ্দার বাড়ির তাজুল ইসলাম (৬০) কে একই বাড়ির নুর আলম (৪৫) মারধর করে গুরুতর আহত করে। তার শোর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে নুর আলম পালিয়ে যায়। আহত তাজুল ইসলাম কে উদ্ধার করে  চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে।  এই ব্যাপারে তাজুল ইসলাম মঙ্গলবার রাতেই  চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায় গত মঙ্গলবার রাতে তাজুল ইসলাম টেঁটা নিয়ে মাছ শিকার করতে বাড়ির পুকুর পাড়ে যায়। সেখানে তিনি মাছ শিকারের উদ্দেশ্যে লাইট মারলে লাইটের আলো নুর আলমের চোখে পড়ে। এতে নুর আলম ক্ষিপ্ত হয়ে তাজুল ইসলাম এর হাত থেকে টেঁটা নিয়ে টেঁটার লাঠি ভেঙ্গে তাজুল ইসলাম কে পিটিয়ে গুরুতর জখম করে। তাজুল ইসলামের শোর চিৎকারে লোকজন এগিয়ে এলে নুর আলম পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাজুল ইসলাম কে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এই ব্যাপারে চাটখিল থানার এসআই গুপি নার্থের সাথে যোগাযোগ করলে তিনি জানান  জানান, বিষয়টি তদন্ত চলছে।