অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশি কে আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম।। হবিগঞ্জ এর চুনারুঘাট উপজেলা,র কালেংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৬ বাংলাদেশি কে আটক করেছে ৫৫ বিজিবি। শুক্রবার সন্ধ্যায় কালেঙ্গা বিওপির টহলদল জাম্বুরাছড়া এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে। আটককৃতরা হলেন নেত্রকোনা জেলা,র খালিয়াজুড়ি থানা,র শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) ও সুধাংশ সরকার (২২)। জিজ্ঞাসাবাদে তারা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন ও মো. হাকিম জনপ্রতি (৫) পাচ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রলোভন দিয়েছিল। ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি বদ্ধপরিকর। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: