ভাঙ্গায় থানায় হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা পলাশ গ্রেপ্তার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫

মোঃরিপন শেখ ।। ভাঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়নের আন্দোলনের সহকারী সমন্বয়ক আওয়ামী লীগ নেতা পলাশ মিয়াকে রাজধানীর কাপ্তান বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আলগী ও হামিরদী ইউনিয়নের গণআন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে পুলিশের যানবাহন ও মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ৯টি পিকআপ ভ্যান এবং চারটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

সাবেক এমপি নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পলাশ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।