রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫ বি এম আবুল হাসনাত।। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ১৫ নম্বর সেক্টর থেকে ২০সেপ্টেম্বর শনিবার ভোরে অজ্ঞাত এক যুবকের(২৫) মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, উপজেলার পূর্বাচল উপশহরের ১৫ নম্বর সেক্টরের চায়না রেডিমিক্সের দক্ষিণ পাশে অজ্ঞাতনামা যুবকের(২৫) লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মুত্যুর সঠিক কারন ও পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় জানার চেষ্টা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভিকটিমকে অজ্ঞাত স্থানে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্য ঘটনাস্থলে ফেলে রেখে যায়। SHARES সারা বাংলা বিষয়: