সিরাজগঞ্জের চৌহালীতে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
এইচ এম হক চৌহালী।। 
প্রান্তিক মানুষের দোরগোড়ায় ১৩টি সেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের চৌহালীতে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার ভূমি মো. মোস্তাফিজুর রহমান।
মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে জানানো হয়। এ সেবা কেন্দ্র পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে কেন্দ্র চালু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লা, সহ সভাপতি মো. শহিদ তালুকদার, বিএনপি নেতা আব্দুর রহমান মোল্লা, ভূমি সহায়তা কেন্দ্রের পরিচালক ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম মুন্সী, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রিয়াজ হোসেন, কাজী মো. আমিরুল ইসলাম, ভূমি অফিসের কর্মরত মো. ছানোয়ার হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রান্তিক মানুষের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলায় ২৭টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হচ্ছে। এখান থেকে উপজেলা ভূমি সেবা গ্রহীতারা সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন।