নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় জামায়াতে ইসলামী ০৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫ নুর মোহাম্মদ খান ।। মিছিলে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হতে হবে। জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জাতীয় পার্টি ও ১৪ দলসহ সব জোটকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন— উপজেলা জামায়াতের আমির মাওলানা হোসেন আহম্মদ, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল, বাংলাদেশ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জেলা জামায়াতের বিশিষ্ট সাংগঠনিক জননেতা হাবিবুর রহমান হাবিব, এবং উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: