ধুলিয়াখালে ৮ম শ্রেণির ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম ।। হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখালে ৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে একাধিকবার ধ’র্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী বন্দিশালা থেকে উদ্ধার হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে জনপ্রতিনিধি ও ধ’র্ষকের অভিভাবকরা বিষয়টি রফাদফার চেষ্টা করেছে। জানা যায়, ওই এলাকার ৩নং পুল ভোকেশনাল স্কুলের ছাত্রীকে গত ১৫ দিন আগে গোপায়া গ্রামের এক যুবকসহ তার সহযোগীরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে যায় এবং আটকে রেখে ধর্ষণ করে। এক পর্যায়ে সে কৌশলে গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে পালিয়ে এসে অসুস্থ হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার পিতা জানিয়েছেন, চেয়ারম্যান-মেম্বাররা বিষয়টি আপোসের চেষ্টা করছেন। এ বিষয়ে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, এটি আপোসের বিষয় নয়। সত্যিকারের ধর্ষণ হলে ব্যবস্থা নেয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ছাত্রী সদর হাসপাতালে ভর্তি ছিলো। SHARES ধর্ষন বিষয়: