ধানের শীষের জয় নিশ্চিত করতে মাঠে চষে বেড়াচ্ছেন- অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫ এস.এম. মাহবুবুল ইসলাম লিটন।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিএনপির রাজশাহী জেলা কমিটির সদস্য ও পুঠিয়া-দূর্গাপুর আসনে বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। প্রায় প্রতিদিন পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনগণের কাছে তারেক রহমানের এই বার্তা ও দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন তিনি এবং যুব সমাজের মাঝে তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে এই বিচক্ষণ নেতা সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুঠিয়া-দূর্গাপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা এবং ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। জেলার এই নেতা অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এই কার্যক্রম প্রসঙ্গে বলেন, “তারেক রহমানের ঘোষিত এই লিফলেট বিতরণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। গর্ব করে বলতে পারছি, আমি বিএনপির একজন কর্মী। কারণ তিনি জানেন সবার আগে বাংলাদেশ এবং দেশের মানুষ।” তিনি আরও বলেন, “তারেক রহমান অনেক আগেই মানবিক বাংলাদেশ গঠনের জন্য ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ ঘোষণা করেছেন। তাঁর ঘোষিত এই কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ।” বিএনপির এই বিজ্ঞ নেতা বলেন, “তারেক রহমান বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে এবার। তাই সকলকে সতর্ক ও ধৈর্য্য ধারণ করতে হবে। সাধারণ মানুষের মন জয় করাই হবে বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য ও উদ্দেশ্য।” অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল আরও জানান, “এলাকার মানুষের মাঝে একটি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মানুষ অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে। কাজেই মানুষের এই প্রত্যাশার কাছে দলের ও নিজের অবস্থান তুলে ধরতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে দল যোগ্য ব্যক্তিকেই মনোনয়ন দেবে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।” বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজপথে লড়াই করা ও বিগত ২০০৮ ও ২০১৮ সালের সংকটময় সময়ে বিএনপির পতাকা ঊর্ধ্বে উচিয়ে সংসদ সদস্য নির্বাচন করা অকুতোভয় বিজ্ঞ এই নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তার এই কার্যক্রমে উভয় উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় উপস্থিত থাকছেন। এস.এম. মাহবুবুল ইসলাম লিটন SHARES সারা বাংলা বিষয়: