ঝিনাইদহে ৫ হাজারের বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫ তারেক মাহমুদ জয়।। ঝিনাইদহে ৫ হাজারের বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ খাদ্য নিরাপত্তা ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার পৌঁছে দিয়েছে ঝিনাইদহ কৃষি বিভাগ। সদর উপজেলার ৫ হাজার ৪৮৫ জন কৃষক পেয়েছেন এই সহায়তা। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, অতিরিক্ত কৃষি অফিসার জুনায়েদ হাবিব ও কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে মোট ২৪ মেট্রিক টন বীজ, ৫৫ মেট্রিক টন ডিএপি এবং ৪৯ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়েছে।কৃষি কর্মকর্তারা জানান, এই উদ্যোগে কৃষকের উৎপাদন ব্যয় কমবে এবং রবি মৌসুমে ফলন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। SHARES সারা বাংলা বিষয়: