বরগুনায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা কমিটি গঠন।।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫
মোঃ শাহজালাল।।

”সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই  গণতন্ত্রের রক্ষাকবচ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বরগুনা জেলা কমিটি পুনঃগঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মো. জিয়াউল করিমকে সভাপতি ও অ্যাড. গোলাম মেস্তফা কাদেরকে সম্পাদক এবং জাহাঙ্গীর কবীর মৃধাকে যুগ্ম সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মো. ফারুক হোসেন, সহ সভাপতি অধ্যক্ষ মো. হুমায়ূন কবির কিস্লু , সহ যুগ্ম সম্পাদক নাসরিন শিপু, সাংঠনিক সম্পাদক জুলফিকার আমিন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক সানজিদা আকতআর লাকী, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সবুর, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শিউলি আকতার, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আরজু, গনমাধ্যম ও প্রচার সম্পাদক মো. শাহজালাল, কার্যকারী সদস্য মো. জাকির হোসেন (আমতলী), আবু জিহাদ (আমতলী), অ্যাড. নুরুল ইসলাম (পাথরঘাটা), শফিকুল ইসলাম খোকন (পাথরঘাটা), মো. মহসীন খান (বেতাগী), সাইদুল ইসলাম মন্টু (বেতাগী), মো. জাকির হোসাইন (বামনা), নাসির উদ্দিন মোল্লা (বামনা), আবু সিদ্দিক মাষ্টার (তালতলী), মংচিন থান (তালতলী), মো. বাকিবিল্লাহ, সুজন সরকার ও মো. ইয়াকুব হোসেন।
সভায় জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ মো. জিয়াউল করিম এর সভাপতিত্বে ও  সম্পাদক অ্যাড. গোলাম মোস্তফা কাদের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের আহবায়ক, বিভাগীয় সমন্বয় কমিটি, বরিশাল জেলা কমিটির সভাপতি প্রফেসর গাজী জাহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুজনের বরিশাল মহানগরের সভাপতি প্রফেসর মোতালেব হোসেন হাওলাদার, দি হাঙ্গার প্রজেক্টর বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, দি হাঙ্গার প্রজেক্ট, বরিশালের ফিল্ড ফেসিলিটেটর হাদিউজ্জামান।
সভায় প্রধান অতিথি  প্রফেসর গাজী জাহিদ হোসেন বলেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) হচ্ছে সচেতন নাগরিকদের সমন্বয়ে গঠিত একটি নাগরিক সংগঠন। ২০০২ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নাগরিক অধিকার, গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, একজন নাগরিকের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলা এবং সেবা প্রদানকারীদের জবাবদিহিতা নিশ্চিত করাই সুজনের মূল লক্ষ্য।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বরগুনা জেলা সুজনের সভাপতি ও লেমুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিয়াউল করিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আমিন বাবু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শিউলি আকতার, বেতাগী উপজেলার সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সম্পাদক মো. মহাসীন খান, বামনা উপজেলা সভাপতি মো. জাকির হোসাইন, সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, আমতলী উপজেলা সম্পাদক আবু জিহাদ, তালতলী উপজেলা কমিটির সভাপতি আবু সিদ্দিক মাস্টার প্রমুখ।
সভা শেষে সুশাসনের জন্য নাগরিক সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।