শেরপুরে ক্রিকেট খেলা দেখতে আসা রুপক নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫ মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:- শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবার চর বাজারে চলছিল ফাইনাল ক্রিকেট ম্যাচ। ক্রিকেট ম্যাচটি দেখতে গিয়ে টিনসেট বিল্ডিংয়ের চাল ভেঙে পড়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২২ নভেম্বর বিকেলে ডুবার চর বাজারে অবস্থিত কামারের চর উচ্চ বিদ্যালয় পুরাতন ভবনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ডুবারচর ক্রিকেট ফাইনাল ম্যাচ দেখতে অনেকে টিনসেট বিল্ডিংয়ের চালে উঠেছিলেন। অতিরিক্ত ভর ও ভিড়ের কারণে হঠাৎ করে টিনসেটের চাল ভেঙে নিচে পড়ে যায়। এতে নিচে থাকা রুপকসহ পাঁচজন আহত হন। আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে মৃত্যু হয় ৷ নিহত রুপক জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাসিন্দা ও নেকজাহান উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থী ৷ দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ SHARES সারা বাংলা বিষয়: