গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মোসাঃ ইতি খাতুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

মোঃ জামাল শেখ।।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত অভিযুক্তদের দ্রæত আইনের আওতায় আনায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ ডিসেম্বর ২০২৫ইং তারিখ রাত ১৯৩০ ঘটিকার সময় র‌্যাব-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‌্যাব-১১, সিপিসি-২,কুমিল্লা এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা
এস এম রেজাউল হক অতিরিক্ত পুলিশ সুপার
ক্যাম্প কমান্ডার ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্প, সদর কোম্পানি র‍্যাব ০৬,খুলনা । এবং
মেজর সাদমান ইবনে আলম সি পি সি ০২,কুমিল্লা,
র‍্যাব ১১ নারায়ণগঞ্জ নেতৃত্বে
 জেলার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মোসাঃ ইতি খাতুন হত্যা মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামি ১। রাসেল শেখ (৩০), পিতা – মোঃ লায়েক শেখ, মাতা- সালমা বেগম সাং –লতিফপুর, ইউনিয়ন গোবিন্দপুর , থানা- মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ কে গ্রেফতার করে।
এজাহার বিশ্লেষণে জানা যায়, ধৃত আসামি রাসেল শেখ ও নিহত ভিকটিম ইতি খাতুন এর সাথে পারিবারিক কলহের জেরে মামলার ০১নং আসামী (তার স্বামী) ও অন্যান্য আসামীরা অতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সু-পরিকল্পিত ভাবে গত ২৩/১১/২০২৫ তারিখ রাত আনুমানিক ২০.০০ ঘটিকা হতে ৩০/১১/২০২৫ ইং তারিখ সন্ধ্যা ১৮০০ ঘটিকার পূর্বে যেকোনো সময় ভিকটিমকে আসামীদের বসত ঘরের মধ্যে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে একটি বস্তাবন্দি করে সাথে ০৪ টি ইট বেঁধে বাড়ির পূর্ব পাশে আসামীদের নিজস্ব পুকুরে কচুরিপানার নিচে ডুবিয়ে রাখে। গত ৩০/১১/২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮০০ ঘটিকায় স্থানীয় লোকজন ভিকটিমের বস্তাবন্দি লাশ পানিতে ভেসে থাকতে দেখে মুকসুদপুর থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ভিকটিমের পরিবার মৃত্যুর সংবাদ পেয়ে থানায় এসে ধৃত আসামীসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে ভিকটিমের ভাই মোঃ সেলিম (৩৭) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
 গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।