ভাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫ মোঃ রিপন শেখ .. আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আবু-জাহের এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন,উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ,হেলাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুণ্ড,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,দপ্তর প্রধান, প্রতিষ্ঠান প্রধান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। সভায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। SHARES সারা বাংলা বিষয়: