কাহালুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার আশু সুস্থতা রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত,

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

মোঃ আবু সাঈদ।।।

 কাহালু বগুড়াঃ বগুড়ার কাহালু রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের তিন বারের সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বগুড়া -৪ (কাহালু -নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি ও জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন এর তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বাদ যোহর কাহালু সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে কাহালু উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কয়েক হাজার মাদ্রাসার শিশু সন্তানেরা ও ধর্ম প্রাণ মুসুল্লিগণকে নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন,যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাইন,কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল করিম, আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, এডভোকেট শাহাবুদ্দিন, সহ খোকন খান, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী সুমন, আবুল কালাম, সহ প্রমুখ।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন
মাওলানা মোঃ আব্দুল আল মাসুদ। এ ছাড়া কাহালু উপজেলার ইউনিয়নের চেয়ারম্যানদ্বয়, উপজেলা ও পৌর যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল,তাঁতিদল কৃষকদল, শ্রমিকদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দরা ।