বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫ মোঃ শাহজালাল দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে, এখনই, দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা’ এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বরগুনা জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), বরগুনা’র আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করে সকাল সাড়ে ৯টায় বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন ও পরবর্তীতে তরুন শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী বাই সাইকেল র্যালির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন, বাইসাইকেল র্যালি শেষে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মাদ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, সিভিল সার্জন, ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহ, সনাক সভাপতি অ্যাড. মো. আনিসুর রহমান, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী, ইয়েস সদস্য ও এসিজি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য ও দিবসের তাৎপর্যের উপর লিখিত ধারণাপত্র পাঠ করেন সনাক সাবেক সভাপতি মনির হোসেন কামাল। সনাক সভাপতি অ্যাড. আনিসুর রহমান, দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে চর্চা করার জন্য সকলকে অনুরোধ করেন। আগামীর বিশ^কে নেতৃত্ব দিবে আজকের তরুণ প্রজন্ম। তাই তাদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টিসহ সততা ও শুদ্ধাচারের চর্চার প্রসারে আন্তর্জাতিক, রাষ্ট্রীয়, সরকারি ও সংশ্লিষ্ট দেশের নাগরিকসহ সকল অংশীজনদের দায় রয়েছে। তরুণ প্রজন্ম যাতে দুর্নীতিবিরোধী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ, কোনো ধরনের বাধা বা বিপত্তি ছাড়া মুক্তমনে দুর্নীতি নিয়ে আলোচনা ও তাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারে এবং দুর্নীতি প্রতিরোধ ও সমাধানে তাদের উদ্ভাবনীশক্তিকে কাজে লাগানোর সুযোগ পায়। সনাক সাবেক সভাপতি মনির হোসেন কামাল আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে টিআইবি’র ১২ দফা দাবী উপস্থাপন করেন এবং সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে দাবী বাস্তবায়নের আহŸান জানান। পুলিশ সুপার, মোঃ কুদরত-ই-খুদা বলেন, দেশের আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য জনগণের সহযোগিতা দরকার। বরগুনা’য় জনবান্ধব,স্বচ্ছ, জবাবদিহিমূলক কাঠামো গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার তার বক্তব্যে বলেন, দুর্নীতি করলে শাস্তি অনিবার্য। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতার চর্চা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে থেকে পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে স্কুল কলেজ পর্যায়ে দুর্নীতিবিরোধী চর্চার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা, বাইসাইকেল র্যালি, তরুন শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে তরুনদের ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় প্রায় পাঁচ শতাধীক অংশগ্রহণ করেন। টিআইবি ২০০৪ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে এবং ২০১৩ সাল থেকে দিবসটি সরকারিভাবে পালন ও স্বীকৃতির দাবি জানিয়ে আসছিলো। যার ধারাবাহিকতায় বাংলাদেশ ২০১৭ সাল থেকে সরকারিভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে। SHARES সারা বাংলা বিষয়: