চাটখিলে সম্পত্তি জবরদখল ও মারধরের অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫ মোঃ হানিফ নোয়াখালীর চাটখিল পৌরসভার মির্জাপুর নোয়াবাড়িতে নুরুল ইসলাম খোকার সম্পত্তি একই বাড়ির মোঃ রানা সহ ৪ জন মিলে জবরদখল করে টয়লেট নির্মাণ কাজ শুরু করার অভিযোগ পাওয়া গেছে। এসময় খোকা বাঁধা দিতে গেলে তাকে তারা মারধর করে আহত করে। এই ব্যাপারে খোকা বাদী হয়ে গত সোমবার বিকেলে ৪ জনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, নুরুল ইসলাম খোকাদের পৈত্রিক ওয়ারিশী-ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি নিয়ে একই বাড়ির আবদুল ছাত্তার এর ছেলেদের সাথে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার সকালে আব্দুল ছাত্তারের ছেলে রানা (৩৫) তার স্ত্রী মুন্নী বেগম (২৬) মোহাম্মদ মিয়ার ছেলে মোঃ চৌধুরী (৪৫) আব্দুল ছাত্তারের স্ত্রী রৌশন বেগম (৫৬) খোকাদের কিছু সম্পত্তি জবরদখল করে টয়লেট নির্মাণের কাজ শুরু করে। এসময় খোকা বাঁধা দিলে তারা খোকাকে মারধর করে আহত করে। এই ব্যাপারে চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুস এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ প্রাপ্তির পর তিনি ঘটনাস্থলে গিয়ে বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার পরামর্শ দেন। SHARES সারা বাংলা বিষয়: