গাজীপুরের কালিয়াকৈরে পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন ৷ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ নাজমুল হক।। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর নিউমার্কেটে সোহাগ কনভেশন হলে শনিবার সকাল ১১ ঘটিকার সময় মোঃ রাজন খান, সহকারি প্রধান শিক্ষক,গ্রাম বাংলা বিদ্যালয়, এর সঞ্চালনায়,দেওয়ান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সহকারী শিক্ষক, বেগম সুফিয়া মডেল হাই স্কুল ও আহ্বায়ক কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতি এর সভাপতিত্বে কালিয়াকৈর পৌর মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ জলিল উদ্দিন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ,আনন্দ কুমার দাস, প্রধান শিক্ষক জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুল,মোঃ শওকত আকবর খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ হাবিবুর রহমান,প্রতিষ্ঠাতা ও পরিচালক, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ, মোঃ মোখলেসুর রহমান,প্রধান শিক্ষক, জাথালিয়া মজিদ চালা উচ্চ বিদ্যালয়সহ আরো অনেকেই । এ সময় মোঃ সামসুল আলম, প্রধান শিক্ষক, বেগম সুফিয়া মডেল হাই স্কুল কে সভাপতি ও নাজমুল হক প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক, গ্রাম বাংলা বিদ্যালয় কে সাধারণ সম্পাদক করে ২১সদস্য সংখ্যা বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। SHARES সারা বাংলা বিষয়: