বাহুবলে ডাকাত জামালের লা*শ উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম।। হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কু*পিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বাহুবল মডেল থানা পুলিশ উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তা*ক্ত লা*শ উদ্ধার করে। নিহত জামাল ঐ গ্রামের আবদুর রহমানের ছেলে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কু*পিয়ে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ওসি আরও জানান, ডাকানননতি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে। তিনি বলেন, লাশ উদ্ধারের পর গ্রামের রেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) হত্যা কাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জামালের স্ত্রী পাঁচজন কে চিনতে পেরেছেন বলে জানান। SHARES সারা বাংলা বিষয়: