শেরপুরে সাপের ধ্বংষনে ওঝার মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫ মোঃ মুরাদ মিয়া ।। শেরপুরে সাপ ধরার সময় বিষাক্ত সাপের ধ্বংষনে এক ওঝার মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ওঝার নাম জামাল মিয়া (৭০)। তার বাড়ি শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবার চর উজানপাড়া ৷ এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল ৩টার দিকে ওঝা জামাল উদ্দিন পার্শ্ববর্তী এলাকা ৪নং চরে একটি বিষাক্ত সাপ ধরতে যান। ধরার সময় সাপটি তার হাতের আঙ্গুলে কামড় দেয়। কিন্তু ওঝা বিষয়টি আমলে নেয়নি। ঘণ্টা দুয়েক পরে ওঝার শরীরে বিষক্রিয়া শুরু হলে তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।মৃতের স্বজনদের দাবি, হাসপাতালে এন্টিভেনম নেই বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে জানান। পরে একটি এন্টিভোম বাহির থেকে সংগ্রহ করে দেওয়ার পরেও তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ওঝাকে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে শেরপুর-ময়মনসিংহ সড়কের নকলা এলাকায় তার মৃত্যু হয়। শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া জানান, হাসপাতালে এন্টিভেনম সরবরাহ আছে। রোগীর সঙ্গে এন্টিভেনম নিয়ে কি হয়েছে, তা আরএমওকে (আবাসিক মেডিকেল অফিসার) জানানো হয়েছে। বিষয়টি দেখা হবে। SHARES সারা বাংলা বিষয়: