বগুড়ার কাহালু জামগ্রাম ইউনিয়নে বান্দায়খাড়া মাদ্রাসার মতিউর সভাপতি নির্বাচিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

মোঃ আবু সাঈদ।।

কাহালু বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা জামগ্রাম ইউনিয়নে বান্দায়খাড়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচন বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য যে বান্দায়খাড়া দাখিল মাদ্রাসার কমিটির সদস্যদের ভোটে আলহাজ্ব মোঃ আব্দুল মতিউর রহমান (মাষ্টার) সভাপতি হিসাবে নির্বাচিত হয়। পরে পরিষদ চত্বরে নব নির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও জামগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর আলম কামাল,এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোঃ রাকিব ইমতিয়াজ শাওন,জামগ্রাম ইউনিয়ন বিএনপির নেতা মোঃ রিপন,আব্দুল বারীক,আল আমীন,মিজানুর,মুনির,শান্ত, মোঃ মোফাজ্জল হোসেন (বাবু),সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাসন মোঃ রুহুল আমিন, মুন্জু সহ প্রমুখ ।