সংখানুপাতিক (PR) পদ্ধতি নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার এর দাবিতে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার গণ সমাবেশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫ মোঃ মাহাদী হাসান ।। আজ শনিবার সকাল ১০ ঘটিকায়, সংখানুপাতিক (PR) পদ্ধতি নির্বাচন, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার বিচার এর দাবিতে ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার গণ সমাবেশ ও গন মিছিল অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হলে ফ্যাসিবাদের পুনর্বাসন হবে বলে তারা মন্তব্য করেন। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও গণহত্যার দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন না দেওয়ার কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা ১ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (পীর সাহেব বরগুনা),সভাপতিত্ব করেন,ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি, বরগুনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী, মুফতি মিজানুর রহমান কাসেমী সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাওলানা আব্দুস শাকুর, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। SHARES সারা বাংলা বিষয়: