ওসমানীনগরে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা সম্পন্ন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫
শরীফ আহমদ চৌধুরী ।।
সিলেটের ওসমানীনগরে আসন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে ওসমানীনগর থানা প্রশাসনের আয়োজনে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে (১৩ সেপ্টেম্বর) শনিবার  বিকেলে থানার হলরুমে  এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন  অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আশরাফুজ্জামান, পিপিএম।  উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোনায়েম মিয়া। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চয়ন পাল, সাধারণ সম্পাদক শংকর সেন,
বক্তারা বলেন, “দুর্গোৎসব বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বীদের একটি বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।”
সভায় বক্তারা পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মণ্ডপ এলাকায় নিয়মিত টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন।  সত্যেন্দ্র কুমার দেব সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সাধারণ সম্পাদক অশোক কুমার দেব সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ।
সভা শেষে একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ দুর্গোৎসব উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।