বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ২০২৫ইং সনের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫ মনিরুল ইসলাম ।। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক এবং এইচ এস সি (বিএমটি)শাখায় ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের, নবীন বরণ ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়েছে(সোমবার ১৫ সেপ্টেম্বর) সকালে বেলকুচি মডেল ডিগ্রি কলেজ এ-র আয়োজনে নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শামীম হোসেন।সহকারী অধ্যাপক সামছুল আলম এ-র সঞ্চালনায়।২০২৫ সালের ছাত্র ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি-র রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি-র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, ও মডেল ডিগ্রি কলেজের সভাপতি আমিরুল ইসলাম খান (আলিম) নবীন বরণ অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য কামাল অমিতাভ,বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রওশন আরা,মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন,বেলকুচি মডেল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আল মামুন সহ প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: