মেধা, পরিশ্রম আর দৃঢ় সংকল্পে তরুণ প্রজন্মের জন্য দৃষ্টান্ত বেরোবির সেলিম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

আবু রায়হান তামীম।।

আজকের তরুণ প্রজন্ম শুধু স্বপ্ন দেখেই থেমে নেই, বরং কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের পথে। তেমনই এক অনুপ্রেরণার নাম সাইদুল ইসলাম সেলিম। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি কর্মজীবনেও যুক্ত হয়েছেন রংপুর আর্কিটেকচার ডিজাইন লিমিটেডে কাস্টমার এক্সিকিউটিভ হিসেবে।শিক্ষাজীবন ও কর্মজীবন একসাথে সামলানো সহজ নয়। তবুও সেলিম নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। তার বিশ্বাস শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয়; বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই নিজেকে গড়ে তোলা যায়।
সেলিম বলেন, “শিক্ষাজীবনেই কর্মজীবনের সাথে নিজেকে খাপ খাওয়াতে শিখছি। এতে শুধু আত্মবিশ্বাস বাড়ছে না, ভবিষ্যতের জন্যও প্রস্তুত হচ্ছি। আমার স্বপ্ন, একদিন একজন সফল ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখব।সহপাঠীরা জানান, পড়াশোনায় যতটা মনোযোগী, কর্মক্ষেত্রেও তিনি ততটাই দায়িত্বশীল। তাদের মতে, সেলিমের এই প্রচেষ্টা তরুণ সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে উঠবে।পরিবার থেকেও তিনি পাচ্ছেন যথেষ্ট প্রেরণা। তারা চান, সেলিম যেন পড়াশোনার পাশাপাশি কর্মক্ষেত্রে অভিজ্ঞতা সঞ্চয় করে ভবিষ্যতে বড় কিছু করতে পারে।এদিকে রংপুর আর্কিটেকচার ডিজাইন লিমিটেড কর্তৃপক্ষও সেলিমের কাজে সন্তুষ্টি প্রকাশ করেছে। তাদের বিশ্বাস, তার মতো মেধাবী ও উদ্যমী তরুণরা আগামী দিনে কর্মক্ষেত্রে নতুন পরিবর্তন আনবে।
শিক্ষা ও কর্মের সমন্বয়ে সাইদুল ইসলাম সেলিম আজ অনেক তরুণের জন্য অনুপ্রেরণা। তার এই সংগ্রামী পথচলা প্রমাণ করে স্বপ্ন, পরিশ্রম আর একাগ্রতা থাকলে সফলতা ধরা দেয় নিশ্চিতভাবেই।