ভাঙ্গায় প্রতিবেশীদের হামলায় বৃদ্ধ নিহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
মোঃরিপন শেখ ।।
ফরিদপুরের ভাঙ্গায় প্রতিবেশীদের হামলায় আফসার শেখ (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ভিকটিমের নাতি সুমন (১৮) ও প্রতিবেশী নজরুল কাজীর ছেলে আবির কাজী (১৭)-এর মধ্যে গোসলকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে ভিকটিম আফসার শেখ প্রতিবেশী হাসেম ফকির, তার ছেলে ইয়াম ফকিরসহ নজরুল কাজী, আবির কাজী ও জহির কাজীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে।
পরে স্বজনরা দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।
এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।