নাজিরপুর ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫ এস এম পারভেজ তালুকদার।। নাটোরের গুরুদাসপুর উপজেলার ১ নং নাজিরপুর ইউনিয়নে নাজিরপুর ডিগ্রি কলেজের আয়োজনে উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ ২০২৫, আজ সকাল ১১ টার সময় নাজিরপুর ডিগ্রি কলেজের মিলনায়তন কোন রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ওয়াহিদ মুরাদ লাবু, সভাপতি, নাজিরপুর ডিগ্রি কলেজ,ও সাবেক সাংগঠনিক সম্পাদক, নাজিরপুর ইউনিয়ন বি এন পি, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আমিনুল ইসলাম, অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) নাজিরপুর ডিগ্রী কলেজ, এছাড়া উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ হারুনুর রশিদ, নাজিরপুর ডিগ্রী কলেজ, এসময় বক্তব্য রাখছেন মোঃ আরিফুর ইসলাম রবিউল, সদস্য সচিব, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ মাসুদ রেজা, শিক্ষক মনোবিজ্ঞান, এছাড়াও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা গভর্নিং বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন। নতুন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম বলেন দেশের কান্তি লগ্নে প্রতিটি সময় তোমাদের মত ছাত্র রাই এদেশের হাল ধরেছে এবং প্রতিটা মুহূর্ত আন্দোলন সংগ্রামী ছাত্রদের ভূমিকা অপরিসীম তাই তোমাদের লেখাপড়া করে এদেশের আগামী দিনের রাষ্ট্রের বিভিন্ন পর্যায় দায়িত্ব পালন করতে হবে তাই লেখাপড়ার বিকল্প কোন কিছু নেই সর্বোপরি আমাদের কলেজের বিদায় ছাত্রদের অনেকে আজ দেশের রাষ্ট্রীয় প্রজাতন্ত্রের বিভিন্ন দপ্তরে কর্মরত আছে তাদের এই উজ্জ্বল ভবিষ্যৎ দেখে আমরা গর্বিত তাই তোমাদের নিয়ম আমরা স্বপ্ন দেখি। এসময় নাজিরপুর ডিগ্রী কলেজের সভাপতি , মোঃ ওয়াহিদ মুরাদ লাবু, বলেন আমি তোমাদের কাছে একটি শপথ চাই সেটি হলো তোমার সপ্তাহের প্রতিটি দিন সঠিক সময়ে ক্লাস করবা এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতি এবং প্রযুক্তি বিষয়ক নিয়ে চর্চা করবা, ভালো ফলাফল তোমরা আমাদের দিবা আমি তোমাদের জন্য সকল সহযোগিতা আমি তোমাদের দিবো। তোমরা আমার সন্তানের মত তাই তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি আগামী দিনে রাষ্ট্রীয় কাঠামো নির্মাণে তোমাদের যে শিক্ষা এই কলেজ থেকে নিচ্ছো তানিয়ে এদেশের মানুষকে কল্যাণে কাজ করবা, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তাই আজকের এই নবীন বরণ অনুষ্ঠান থেকে তোমরা প্রতিজ্ঞা করবা শিক্ষাই জাতির মেরুদন্ড তাই এমন শিক্ষাই গর্ব দেশ বৈষম্য থাকবে না হবে সোনার বাংলাদেশ আগামী দিনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল । এছাড়া উপস্থিত প্রভাষক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বক্তব্যের মাঝে ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ও দেশের উন্নয়নের স্বার্থে লেখাপড়ার বিকল্প কিছু নেই বলে মনে করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ নবীন বরণ অনুষ্ঠানে সকল নতুন ছাত্র-ছাত্রীদের কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নাজিরপুর ডিগ্রী কলেজের সভাপতি ও অধ্যক্ষ ও ছাত্র ছাত্রীরা। SHARES সারা বাংলা বিষয়: