শারদীয় দূর্গা উৎসব উদযাপনে প্রস্তুতি মূলক সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
মোঃ হানিফ ।।
নোয়াখালীর চাটখিলে গতকাল  মঙ্গলবার দুপুরে শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিজানুর রহমান এর সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সনাতন ধর্মের নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। আসন্ন দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য এই সভা  অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন চাটখিল  থানা কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, পৌরসভা বিএনপি’র আহ্বায়ক  সাবেক মেয়র মোস্তফা কামাল , উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ, জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল প্রেসক্লাবের সদস্য   জসিম মাহমুদ , সাংবাদিক আবু তৈয়ব, পূজা  উদযাপন কমিটির কর্মকর্তা মানিক লাল, জয়ন্ত বাবু, উত্তম কুমার পাল, নারায়ণ চন্দ্র, কার্তিক চন্দ্র দাস,চাটখিল পূজা উদযাপন ফন্টের আহবায়ক সঞ্জয় চক্রবর্তী, সদস্য সচিব হারাধন চন্দ্র পাল প্রমূখ।
সভায় দুর্গাপূজা চলাকালীন সময়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা  মিজানুর রহমান।