ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫
মিজানুর রহমান ।।
ঢাকা কলেজ ২৩-২৪ সেশনের প্রথম বর্ষ ফাইনাল পরিক্ষা উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদল এর পক্ষ থেকে ছাত্রদের জন্যে শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে।
ঢাকা কলেজ ছাত্রদল এর যুগ্ম-আহবায়ক মোঃ জিয়াউর রহমান খন্দকার এর সার্বিক ব্যবস্থাপনায় এই শিক্ষা উপকরন বিতরণ করা হয়।ঢাকা কলেজ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া তে ১৯ সেপ্টেম্বর  বিকেল বিভিন্ন ডিপার্টমেন্টের প্রায় অর্ধ  শতাধিক শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ শরিফুল ইসলাম, মোহাম্মদ আবু নাঈম, ঢাকা কলেজ  ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য রুবায়েত হোসেন , জামাল আহমেদ বাহার, সহ কলেজ ও হল ইউনিটের বিভিন্ন নেতৃবৃন্দরা। এ সময় মোঃ জিয়াউর রহমান খন্দকার বলেন ছাত্রদলের কাজই হলো শিক্ষার্থীদের পাশে থাকা। জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে চাই।
ইনশাল্লাহ ছাত্রদের মঙ্গলে আমরা কলেজে একের পর এক সহযোগিতামূলক কাজ করে যাব।