ভাঙ্গায় থানায় হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা পলাশ গ্রেপ্তার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫ মোঃরিপন শেখ ।। ভাঙ্গা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ভাঙ্গা উপজেলার দুই ইউনিয়নের আন্দোলনের সহকারী সমন্বয়ক আওয়ামী লীগ নেতা পলাশ মিয়াকে রাজধানীর কাপ্তান বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওসি মোহাম্মদ আশরাফ হোসেন জানান, আলগী ও হামিরদী ইউনিয়নের গণআন্দোলনের সময় বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে পুলিশের যানবাহন ও মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ৯টি পিকআপ ভ্যান এবং চারটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। সাবেক এমপি নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ২৯ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় পলাশ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: