মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে, এক(১)জন নিহত,দই(২)জন আহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫
সারোয়ার নেওয়াজ শামীম।।
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের  দেওরগাছ (আমতলি) এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুল হক (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুল হক হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ সময় অপর একটি মোটরসাইকেলের আরোহী উসমান পুর গ্রামের  ফিরোজ মিয়ার ছেলে বিল্লল মিয়া  গুরুতর আহত হন।  আরও একজন উসমান পুর গ্রামের  পারভেজ মিয়া আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে  স্থানীয়, রা তাদের উদ্বার চুনারুঘাট হাসপতাল নিয়ে আসেন।প্রাথমিক  চিকিৎসা শেষে একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের কর্মস্থল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত)মীর আলামীন জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মিজানুল হকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।