শেরপুরে অবৈধ জাল জব্দ অতঃপর পুড়িয়ে ধ্বংস দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫ মোঃ মুরাদ মিয়া।। শেরপুর জেলার সদর উপজেলার ধলা ইউনিয়নের বউলি বিলে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জাল গুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক মজনুন ইশতি এর নেতৃত্বে চার ঘণ্টা ব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় বউলি বিল হতে ৬০টি চায়না দুয়ারী জাল ও ১০টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জাল গুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে সদর উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী-পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: