ডা,কা*তির প্রস্তুতি-কালে জনতা কর্তৃক শিবগঞ্জের ৫ ডা*কা*ত কাহালু আ*ট*ক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
মোঃ আবু সাঈদ।।
বগুড়ার কাহালুতে ডা*কা*তি*র প্রস্তুতি-কালে জনতা কর্তৃক শিবগঞ্জের ৫ ডা*কা*ত*কে আ*ট*ক গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাত আনুমানিক ১০টায় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কর্ণিপাড়া বাজারস্থ।
এলাকাবাসী জানান, অপরিচিত ৫ ডা*কা*ত রাতে সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে তাদের গতিবিধি সন্দেহ হয় এলাকাবাসীর। পরে সবাই জোট বেঁধে তাদের আটক করতে গেলে তারা পালানোর চেষ্টা করে। এর ভিতর কেউ কেউ অ*স্ত্র বের করে তাদের হুমকিও দেওয়ার চেষ্টা করে বলে স্থানীয়রা জানান। অতঃপর তাদের চারদিক থেকে জনগণ ঘেরাও করে তাদের দেহ তল্লাশি করে একটি পি*স্ত*ল সহ ডাকাতির সরঞ্জাম দেখতে পান। এরপর তাদের গ*ণ*ধোলাই দিয়ে কাহালু থানা পুলিশের নিটক হস্তান্তর করেন।
আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়ন বাসিন্দা স্বাধীন ইসলাম (৪২) বিহারহাট এলাকার রাকিবুল হাসান (১৮), পিতা হযরত আলী, গ্রাম সংসার দিঘী গ্রামের মনিরুজ্জামান (২৪), পিতা মোজাফ্ফর একই গ্রামের মোঃ জাকারিয়া (২০), পিতা মোঃ বুলু, গ্রাম আলিগ্রাম, মেজবাউল হাসান নাঈম (২২), পিতা ছামছুদ্দিন সবাই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
ডাকাত দলের কাছ থেকে উদ্ধারকৃত ১ পি*স্তল, ১ টি চা*পা*তি, একটি বার্মিজ চা*কু, ২টি স্টিলের লাঠি, ২টি ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র।