কেন্দুয়ার শামীম অগ্নিকাণ্ডে দগ্ধ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়ার শামীম আহমেদ (রুকেল) টঙ্গীর কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন । বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শামীমের ছোট বেলার বন্ধু প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সাথে কথা হলে তিনি জানান, শামীমের শরীরের প্রায় ৯৫% এর বেশি পুড়ে গেছে । তাঁর অবস্থা ভালো নেই । ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সে । তিনি আরো বলেন, শামীম প্রায় ২২ বছর যাবত ফায়ার সার্ভিসের নিবেদিত কর্মী হিসেবে চাকুরী করছেন । জানা গেছে, শামীমের বাড়ি কেন্দুয়ার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মাইজপাড়া বড় বাড়ি । তাঁর বাবার নাম সাহেবের বাপ ।প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া গতকাল (২২ সেপ্টেম্বর) তাঁর ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কর্মরত শামীম আহমেদ (রুকেল) (আমার ছোট বেলার বন্ধু) বার্ণ ইউনিটে ভর্তি আছে । শরীরের ৯৫ % বার্ণ নিয়ে কাতরাচ্ছে । দেখে চিনতে পারছে ও কথা বার্তা বলেছে । আল্লাহ তায়ালা যেন দ্রুত সময়ে সুস্থ করেন-আমিন । উল্লেখ্য গত ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ কয়েকজন জন দগ্ধ হোন । এর মধ্যে শামীম আহমেদ (রুকেল) একজন । SHARES সারা বাংলা বিষয়: