হবিগঞ্জে সিনিয়র আইনজীবী ইমান উল্লার জানাজা সম্পুর্ন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
সারোয়ার নেওয়াজ শামীম।।
হবিগঞ্জ  জেলা এডভোকেট সমিতির বিজ্ঞ সিনিয়র এডভোকেট জনাব মোঃ ইমান উল্লাহ  প্রথম জানাযা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হবিগন্জ  জজকোর্ট প্রাঙ্গণে এবং ২য় জানাযা আগামীকাল বাদ জোহর মাধবপুর উপজেলার নোয়াপাড়া সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এডভোকেট ইমান উল্লাহ ১১/০৯/১৯৮৩ সালে হবিগঞ্জ আইনজীবী সমিতিতে যোগদান করেন এর আগে তিনি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরবর্তীতে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সৈয়দ সঈদ উদ্দিন হাইস্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি ছিলেন। ২০১১ সালে তিনি পবিএ হজ্ব পালন করেন।উনার স্মৃতির স্মরনে আজ হবিগন্জ জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে ফুল কোর্ট রেফারেন্স  এবং আইনজীবী সমিতিতে শোক সভা অনুষ্টিত হয়।