গুরুদাসপুরে (বি এডিসির)উদ্যোগে ৫ হাজার বৃক্ষরোপণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫
 এস এম পারভেজ তালুকদার।। নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের রশিদপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএডিসির উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মির্জা মাহমুদ খালের পাড়ে প্রায় দেড় কিলোমিটারজুড়ে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব আলী ও সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাসান আলী।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গুরুদাসপুর বিএডিসির সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপনের বিকল্প নেই। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, অক্সিজেনের চাহিদা পূরণ, পরিবেশ দূষণ রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে প্রত্যেকেরই সচেতনভাবে গাছ লাগানো প্রয়োজন।