ফরিদপুরে পদোন্নতিপ্রাপ্ত এসআইকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫
মোঃ রিপন শেখ ।।
ফরিদপুর জেলা পুলিশের এসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ রবিউল ইসলামকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম এবং ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল।
এসময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান ও পেশাদার হওয়ার আহ্বান জানান।