আটপাড়া উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আল মুতাসিম বিল্লাহ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৫ নুর মোহাম্মদ খান ।। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো গ্রামীণ অবকাঠামো, সড়ক, সেতু, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করা। আটপাড়া উপজেলার উন্নয়নে এই ধারাবাহিকতার অংশ হিসেবে ২০২০ সালের ৭ই জুলাই উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইঞ্জিনিয়ার আল মুতাসিম বিল্লাহ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আটপাড়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে বাজার ও শহরাঞ্চল—সব জায়গাতেই উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে তিনি নিরলসভাবে কাজ করছেন। উপজেলার রাস্তাঘাট সংস্কার, নতুন সড়ক নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, খাল খনন ও পুনঃখনন, সেতু ও কালভার্ট নির্মাণসহ নানাবিধ কাজ তাঁর নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। শুধু উন্নয়নমূলক কাজ করাই নয়, বরং কাজের গুণগত মান বজায় রাখার ক্ষেত্রে ইঞ্জিনিয়ার আল মুতাসিম বিল্লাহ অত্যন্ত কঠোর। তিনি সব সময় কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতাকে অগ্রাধিকার দেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন, যাতে সাধারণ মানুষ সরাসরি এর সুফল ভোগ করতে পারে। তিনি একজন স্বচ্ছ সুন্দর মনের মানবিক প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত। অফিসের বাইরে এলাকাবাসীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে তিনি সব সময় উন্নয়ন কার্যক্রমে জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর বিশ্বাস, উন্নয়ন কাজ তখনই সফল হবে যখন জনগণ এতে সম্পৃক্ত থাকবে। তাই তিনি আটপাড়ার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে ভালোবাসেন। আটপাড়া উপজেলার রাস্তাঘাটের পূর্বের দুরবস্থা এখন অনেকটাই কেটে গেছে। বর্ষাকালে কাদা-জল জমে মানুষের চলাচলের কষ্ট আজ তেমন নেই বলেই চলে। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কৃষিপণ্য বাজারজাতকরণের জন্য সড়ক ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি ছিল। ইঞ্জিনিয়ার আল মুতাসিম বিল্লাহ এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ করেছেন। এতে কৃষকরা তাদের উৎপাদিত ফসল সহজে বাজারে নিয়ে যেতে পারছে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। উন্নয়নের পাশাপাশি তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছেন। তাঁর লক্ষ্য আটপাড়াকে একটি সমৃদ্ধ, উন্নত ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা। ইঞ্জিনিয়ার আল মুতাসিম বিল্লাহ শুধু একজন দক্ষ প্রকৌশলী নন, বরং একজন ভালো মনের মানুষও বটে। দায়িত্ববোধ, সততা এবং উন্নয়নের প্রতি অঙ্গীকারই তাঁকে অন্যদের কাছে বিশেষ করে তুলেছে। আটপাড়ার উন্নয়নে তাঁর অবদান ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে এবং আগামী দিনগুলোতে তিনি আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন—এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। SHARES সারা বাংলা বিষয়: