কেন্দুয়ায় এক নারীর আত্মহত্যা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৫ কোহিনূর আলম ।। নেত্রকোণার কেন্দুয়ায় গীতা রানী (৪৫) নামের এক নারী আত্মহত্যা করেছে বলে জানা গেছে স্থানীয় সূত্রে । মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৯নং নওপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের শ্রীধরপুর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে । জানা গেছে, দীর্ঘদিন যাবত তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন । তাঁর ২ মেয়ের একজন বিবাহিত । যিনি ঢাকায় থাকেন । অন্যজন তাঁর সাথেই থাকতেন । নিহতের স্বামীর নাম স্বর্গীয় পরিমল । আজ হঠাৎ নিজের পড়নের কাপড় দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করেন তিনি । স্থানীয় ইউপি সাবেক সদস্য মো. আবুল কাশেম মুঠোফোনে বলেন, গীতা রানীর মানসিক সমস্যা ছিলো । ঘরের ধন্নায় পড়নের কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে । তিনি আরো বলেন, গীতা রানী তাঁর মামুর বাড়িতেই (শ্রীধরপুর) থাকতেন । এ বিষয়ে কেন্দুয়া থানার এসআই মো. জাহিদ হাসান মুঠোফোনে জানান, ঘটনাস্থলে আছি । এ মূহুর্তে কিছু বলতে পারছি না । SHARES সারা বাংলা বিষয়: