কাজী আলাউদ্দিন কলেজকে একটি আধুনিক এবং মডেল কলেজ হিসেবে উপস্থাপন করার ঘোষণা দিলেন আরিফ বিল্লাহ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫ শ্যামল কুমার মন্ডল ।। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজকে একটি মডেল কলেজ হিসাবে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিলেন কলেজের অধ্যক্ষ জনাব আরিফ বিল্লাহ। ২০০১ সালে কাজী আলাউদ্দিন সাহেবের হাতে প্রতিষ্ঠিত এই কলেজটি পাঠদান করে আসছে একটি উন্নত ধ্যান-ধারণা ও বৈজ্ঞানিক ভিত্তির মধ্য দিয়ে। শিক্ষকদের মননশীলতা , সদাচরণ, পাঠের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা,গভীর সমবেদনা, কলেজের প্রতি অকৃত্রিম ভালবাসার কারণে কলেজটি বর্তমানে দক্ষিণ বাংলার ঐতিহ্য। বিশেষ আলাপে কলেজের অধ্যক্ষ আরিফ বিল্লাহ বলেন, শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের নিয়ে ভেবেছি সব সময়। শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি । কলেজকে আমি কখনো কলেজ মনে করিনি,কলেজকে আমি একটি বাড়ি বলে মনে করেছি । শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেছি কাজ নিয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছে। কখনো সফল হয়েছি আবার কখনো ব্যর্থ হয়েছি।কিন্তু ব্যর্থতার গ্লানি কখনো আমাকে গ্রাস করতে পারেনি। শুধু মনে করেছি সামনে এগিয়ে যেতে হবে। তবে চলার পথে আমার শিক্ষকগণ, এলাকাবাসী,শিক্ষার্থীরা এবং কলেজের অনুগত ব্যক্তিরা আমাকে যে সাহায্য করেছে তা ভুলবার নয়। শিক্ষকগণের প্রশংসা করে বলেন, আমি এটা বিশ্বাস করি আমার শিক্ষকগণ উপজেলার সেরা। অভিজ্ঞতা এবং শিক্ষার কোন ঘাটতি নেই কলেজের শিক্ষকদের। যখন সুযোগ পেয়েছি শিক্ষকদের বিভিন্ন ধরনের ট্রেনিং করিয়ে নিয়েছি। তবে রাজনৈতিক টানা পড়েন কখনো কখনো আমাকে কাজে বাধা গ্রস্থ করেছে। বিল্ডিং এর ভৌত অবকাঠামোর কিছু সমস্যা আছে।যদি সরকার আমাদের দিকে লক্ষ্য করেন তবে সমস্যার সমাধান হলে কলেজটি আরও উন্নত হবে। তবে তিনি উপজেলায় সকল কলেজে বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন। সমস্যা যাই থাকুক সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় মনোবল তার আছে বলে জানিয়েছেন।। বোর্ডের প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে কয়েকবার কাজীআলাউদ্দিন ডিগ্রি কলেজ। মানবতার সেবা এবং জাতির বিবেক তৈরির এই প্রতিষ্ঠান এগিয়ে যাক মানুষের সেবায়। SHARES সারা বাংলা বিষয়: