শেরপুরে জারীগান ও অশ্লীলতায় বাধা দেওয়ায় আলেমগণের উপর হামলা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫ মোঃ মুরাদ মিয়া।। শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ নয়াপাড়া গ্রামে জারীগান ও অশ্লীলতায় বাধা দেওয়ায় ১৫জন আলেম ও ধর্মপ্রাণ মুসল্লিগণের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে নলবাইদ নয়াপাড়া গ্রামে একটি জারীগান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নাচ-গানসহ অশালীন আচরণ চলছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি দেখে এলাকার কয়েকজন আলেম ও ধর্মপ্রাণ মুসল্লি অনুষ্ঠানে গিয়ে আপত্তি জানান। এ সময় আয়োজকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কিছু উচ্ছৃঙ্খল যুবক আলেমদের উপর হামলা চালায়। এতে মাওলানা আজিজুর রহমান বড় হুজুর, মাওলানা শাহিনুর রহমান,মাওলানা মোখলেছুর রহমান, মাওলানা ফরিদুল ইসলামসহ ১৫জন গুরুতর আহত হন। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে চরাঞ্চল ইত্তেফাকুল উলামার সিনিয়র সহ সভাপতি মাওলানা সুলতান মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আল আমিন সাদী বলেন, “আমরা কেবল ইসলামবিরোধী অশ্লীলতা বন্ধ করার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এটি ধর্মপ্রাণ মানুষের জন্য গভীর উদ্বেগ ও দুৃঃখের বিষয়।” এদিকে চরবাবনা চার রাস্তা মোড়ে চরাঞ্চল ইত্তেফাকুল উলামা, স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষ ঘটনাটির নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়ে অবরোধ ও মানববন্ধন করেন ৷ শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবাইদুল আলম হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আলেমসমাজ৷ তিনি বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: