ভাঙ্গায় বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলকে ঘিরে আনন্দ র‍্যালি ও পথসভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
মোঃ রিপন শেখ।।
ফরিদপুর-০৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলকে মনোনয়ন দেওয়ায় ভাঙ্গায় আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১২টার দিকে ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই আনন্দ র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি ভাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং বিশেষ অতিথি ছিলেন আইয়ুব আলী মোল্লা। বক্তারা বলেন, “শহিদুল ইসলাম বাবুল একজন ত্যাগী, নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ নেতা। তাঁকে মনোনয়ন দেওয়া বিএনপির একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত।”
বক্তারা আরও জানান, আসন্ন নির্বাচনে শহিদুল ইসলাম বাবুলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবাই প্রস্তুত। পরে ভাঙ্গা থেকে পুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে শহিদুল ইসলাম বাবুলকে বরণ করে ভাঙ্গা আনেন।
পথসভায় বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন,
“ভাঙ্গা একটি গুরুত্বপূর্ণ এলাকা হলেও এখানে ভালো শিক্ষাপ্রতিষ্ঠান নেই, তরুণদের কর্মসংস্থানের সুযোগও সীমিত। আওয়ামী লীগ ১৭ বছরের উন্নয়নের কথা বললেও বাস্তবে তা ভাসমান উন্নয়ন ছাড়া কিছু নয়। আমি নির্বাচনে বিজয়ী হলে ভাঙ্গায় একটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করব ইনশাআল্লাহ। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান ও নারীদের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব।”
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল আলম সম্রাট, ওহিদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আবু সাঈদ মুন্সী ও আলমগীর কবিরাজ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান, কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর বিএনপির সদস্য মিজানুর রহমান পান্না, উপজেলা মৎস্যজীবী দলের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন (রোমিও) ও নাজমুল হাসান, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য উসমান মুন্সী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম আজম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজিব মাতুব্বার, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. জুবায়ের হোসেন ফরাজি, চুমুরদী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন শেখ ও সহ-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমুখ।
ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো ভাঙ্গা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।